মোর দেহ মন বিভব রতন প্রিয়া
তুমি নাও তুমি নাও।
পথের ধূলায় মুক্ত আকাশ-তলে
আমারে থাকিতে দাও।।
সাজাইয়া হীরা মানিকের ফুলদানি
সাধ যায় রাখি সেথা তোমারে
সোনার দালান- প্রাণহীন, সে যে ভুল-আমি
মাটিতে জন্ম আমি যে মাটির ফুল
কেন তা ভুলাতে চাও।।
মাটির রসে যে প্রেমের কুসুম ফোটে
তারি কাছে এসে মধুকর গেয়ে ওঠে,
মোর কাছে এসো- যদি কোনদিন
সে মাটির মধু পাও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী