মৃত্যু নাই, নাই দুঃখ-
আছে শুধু প্রাণ-
আনন্ত আনন্দ হাসি অফুরান।।
নিরাশার বিবর হতে-
আয় রে বাহির পথে,-
দেখ্ নিত্য সেথায়-
আলোকের অভিযান।।
ভিতর হতে দ্বার বন্ধ করে-
জীবন থাকিতে কে আছিস মরে।
ঘুমে যারা অচেতন,-
দেখে রাতে কু-স্বপন,
প্রভাতে ভয়ের নিশি হয় অবসান।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন