নাইয়া! ধীরে চালাও তরণী।
একে ভরা ভাদর তায় বালা মাতোয়ালা
মেঘলা রজনী।।
হায় পারে নেওয়ার ছলে নিলে মাঝ-নদীতে
যৌবন-নদী টলমল নারি রোধিতে,
ঐ ব্যাকুল বাতাস হরি নিল লাজ বাস,
তায় চঞ্চল-চিত যে তুমি চাহ বধিতে,
পায়ে ধরি ছাড় বঁধু
আমি পরের ঘরের ঘরণী।।
তরঙ্গ ঘোর রঙ্গ করে, অঙ্গে লাগে দোল,
একি এ নেশার ঘোরে তনু মন আঁখি লোল।
দুলিছে নদী দুলে বায়ু দুলিছে তরী,
কেমনে থির রাখি মোর চিত উতরোল।।
ওঠে ডিঙি পানসী ভরি বারি কি করি
কিশোরী রমণী।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন