নবনীত সুকোমল বণি তব শ্যাম
অবনীতে টলে টলমল।
পত্রে পুষ্পে বনে সুনীল গগন-কোলে
সেই লাবণির মায়া ঝলে ঝলমল।।
বিল-ঝিল, তড়াগ, পুকুর
সাগর-নদীতে তব শ্যামলিমা
হেরি ভরপুর।
শিশির-মুকুরে তব করুণ-ছায়া, শ্যাম
করে ছলছল।।
নীলের সাগরে অ যেন বিন্দু-প্রায়
কোটি গ্রহ তারকা ভাসিয়া ভাসিয়া যায়
বিশ্ব ব্রহ্মলোক অহরহ করে ধ্যান
শ্যামসুন্দর তব রূপ ঢল ঢল।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন