ওরে ও স্রোতের ফুল!
ভেসে ভেসে হায় এলি অসহায়
কোথায় পথ-বেভুল।।
কোল খালি করে কোন লতিকার
নিভাইয়া নয়নের জ্যোতি কার,
বনের কুসুম অকূল পাথারে
খুঁজিয়া ফিরিস কূল।।
ভবনের স্নেহ নারিল রাখিতে
ঠেলে ফেলে দিল যারে,
সারা ভুবনের স্নেহ কি কখনো
তাহারে ধরিতে পারে?
জল নয়, তোর জননী যে ভুঁই,
অভিমানী! সেথা চল ফিরে তুই,
ধূলিতেও যদি ঝরিস্ সেথায়
স্বর্গ সেই অতুল।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন