রে অবোধ! শূন্য শুধু শূন্য ধূলো মাটির ধরা।
শূন্য ঐ অসীম আকাশ রং-বেরং-এর খিলান- করা।।
হাওয়াতে শূন্য নিমেষ নিমেষে যার হ’য়ে শেষ।
এসেছি পথিক এ পর-দেশ জীবন-মৃত্যু ভরা।।
হুরী আর গানের প্রিয়া, সাথে তার শারাব নিয়া
চল ঐ সবুজ-বিথার ঝর্না-কিনার গোলাব-ঝরা।।
এর অধিক সুখের বিলাস স্বরগে করিস্নে আশ
সে স্বরগ নাই রে কোথাও এমন উধাও দুখ-পাসরা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন