শিব-অনুরাগিণী গৌরী জাগে।
আঁখি অনুরঞ্জিত প্রেমানুরাগে।।
স্বপনে কি শিব এসে
বর দিল বর-বেশে,
বালিকা বলিতে নারে, শরম লাগে।।
কি হয়েছে উমা তোর- গিরিরানী সাধে
কে মাখালো কুঙ্কুম ভোরের চাঁদে?
লুকায় মায়ের বুকে
বলিতে বাধে মুখে
পাগল শিব ঐ রূপ ভিক্ষা মাগে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন