শুকনো পাতার নূপুর পায়ে
নাচিছে ঘুর্ণিবায়
জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি,
ঝরায়ে বকুল-চাঁপার কলি,
চঞ্চল ঝরনার জল ছলছলি
মাঠের পথে সে ধায়।।
বন-ফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া,
পাগলিনী নেচে যায় হেলিয়া-দুলিয়া,
ধূলি-ধূসর কায়।।
ইরানি বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন-মনোহারিণী
আসে ধেয়ে সহসা গৈরিক-বরণী
বালুকার উড়ুনি গায়।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব