তোমার গানের চেয়ে তোমায় ভালো লাগে আরো
(মোর) ব্যথায় আস প্রিয় হয়ে, কথায় যখন হারো।
(তব) সুর যবে দূরে যায় চলে
তখন আস মোর আঁখির জলে
ভালোবাসায় যে মধু দাও বঁধু
তা কি ভাষায় দিতে পারো।।
আমায় যখন সাজাও সুরে ছন্দ অলংকারে
তখন তুমি থাক যেন কোন গগনের পারে।
গান থামিয়ে একলা ঘরে
আস যখন আমার তরে
সেই ত আমার আনন্দ, তাহা ছন্দে দিতে পার।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি