কবিতা — আঁধার পরে চাঁদের কলা

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ অনুকাব্য

আঁধার পরে চাঁদের কলা।
কতক কালো কতক ধলা।।
উত্তর ভঁচো দক্ষিণ কাত।
ধারায় ধারায় ধান্যের ধাত।।
চাল ধান দুই সস্তা।
মিষ্টি হবে লোকের কথা।।

ব্যাখ্যা– :
কৃষ্ণপক্ষ অবসানে যে চন্দ্র উদিবে।
প্রথম প্রথম যাহা দেখিবারে পাবে।।
কিয়দংশ অন্ধকারাচ্ছন্ন কিছু আর।
নিম্ন দক্ষিণে আর হবে সে বৎসরে।।
সে বৎসর ধান্যের না রবে দিকপাশ।
মিষ্টভাষী হবে নর পাবে শস্য পাস।।

৭০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা