কবিতা — বাড়ীর কাছে ধান গা

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ অনুকাব্য

বাড়ীর কাছে ধান গা।
যার মার আছে ছা।।
চিনি বা না চিনি।
খুঁজে দেখে গরু কিনিস্।।

ব্যাখ্যা– :
বাটির নিকট তব থাকিবে যে জমি।
তাহাতেই চাষকর্ম করিবেক তুমি।।
ফসল যা পাবে চুরি দেখিবারে পাবে।
দূরে হ’লে কেবা তথা চৌকি দিয়া রবে।।
খুঁজি দেখি ঘাতে-ঘোতে গরু যদি কিনো।
হইবে নিশ্চয় লাভ চিন বা না চিন।।

৬৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা