কবিতা — ভাদ্দর আশ্বিনে রুয়ে ঝাল

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ অনুকাব্য

ভাদ্দর আশ্বিনে রুয়ে ঝাল
সে চাষা ঘুমায়ে কাটায় কাল
পরেতে কার্ত্তিক অঘ্রাণ মাসে
বড় গাছ ক্ষেতে পুঁতে আসে
সে গাছ মরিবে ধরিয়া ওলা
না হবে ঝালের গোলা।।

ব্যাখ্যা– :
আলস্যে ভাদ্র আশ্বিনে না করি রোপণ।
মরিচ কার্তিক অঘ্রাণে পোঁতে যেই জন।।
ওলা ধরি তাহার মরিচ ঘাছ খায়।
আলস্যের ফলে সে ফল তার পায়।।

৯৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা