কবিতা — বলে গেছে বরাহের পো

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ অনুকাব্য

বলে গেছে বরাহের পো।
দশটি মাসে বেগুন রো।।
চৈত্রে বৈশাখ দিবে বাদ।
ইথে নাহি কোন বিষাদ।।
ধরলে পোকা দিবে ছাই।
এর চেয়ে আর উপায় নাই।।
মাটি শুকাইলে ঢালবে জল।
সকল মাসেই পাবে ফল।।

ব্যাখ্যা– :
চৈত্র ও বৈশাখ ছাড়া সকল মাসেতে।
পারিবে কৃষক ক্ষেত্রে বেগুন পুঁতিতে।।
পোকা যদি ধরে ছাই দাও ছড়াইয়ে।
সুখী হও বারো মাস বেগুন খাইয়ে।।

৬৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা