খনা (ক্ষণা)

কবিতা - পূর্ণিমা অমায় যে ধরে হাল

খনা (ক্ষণা)
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ অনুকাব্য

পূর্ণিমা অমায় যে ধরে হাল।
তার দুঃখ হয় চিরকাল।।
তার বলদের হয় বাত।
ঘরে তার না থাকে ভাত।।
খনা বল আমার বাণী।
যে চষে তার হবে হানি।।

ব্যাখ্যা– :
পূর্ণিমা ও অমাবস্যায় না ধরিবে হাল।
যদি ধরো তবে দুঃখ রবে চিরকাল।।
অধিকন্তু বাতে পঙ্গু হইবে বলদ।
বৃথায় এ কার্য না হবে ফলদ।।

পরে পড়বো
৩৯
মন্তব্য করতে ক্লিক করুন