কবিতা — শোন রে বাপু চাষার পো

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ অনুকাব্য

শোন রে বাপু চাষার পো।
সুপারির বাগে মান্দার রো।।
মান্দার পাতা পড়লে গোড়ে।
ঝট পটু তার ফল বাড়ে।।

ব্যাখ্যা– :
করিলে গুবাক বাগে মান্দার রোপণ।
পড়িয়া মান্দার পাতা সারের বর্ধন।।
সতেজ সুপারি গাছ হয় তাহা হ’লে।
সতেজ হইলে গাছ শীঘ্র শীঘ্র ফলে।।

৫২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা