শুভক্ষণ দেখে ক’রে যাত্রা।
পথে যেন না হয় অশুভ বার্তা।।
আগে গিয়া কর দিক্ নিরূপণ।
পূৰ্ব্বদিক্ হ’তে হল চালন।।
যা কিছু আশা পূরবে সকল।
নাহি সংশয় হবে সফল।।
ব্যাখ্যা– :
যে দিন প্রথমে হাল চালনে যাইবে।
শুভক্ষণ দেখি গৃহ হ’তে বাহিরিবে।।
পথিমধ্যে অশুভ সংবাদ যদি পাও।
তখন গৃহেতে পুনঃ ফিরিয়া আসিবে।।
আবার তেমনি শুভক্ষণ দেখি যেও।
দিক নিরূপণ করি হাল চালাইও।।
পূর্বদিক হতে হাল চালনা করিবে।
এইরূপে কর কার্য সুফল ফলিবে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন