সতত, হে নদ তুমি পড় মোর মনে
সতত তোমার কথা ভাবি এ বিরলে।
সতত যেমনি লোক নিশার স্বপনে
শোনে মায়া যন্ত্র ধ্বনি তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।
বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে
দুগ্ধস্রোতরূপি তুমি মাতৃভূমি স্তনে।
আর কি হে হবে দেখা যত দিন যাবে
প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে
বারি রূপ কর তুমি এ মিনতি গাবে
বঙ্গজ জনের কানে সখে-সখারিতে।
নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে
লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে।
কবিতা — কপোতাক্ষ নদ
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
প্রকৃতির কবিতা
৩৭৫৯
এআই বিশ্লেষণ (মূলভাব)
'কপোতাক্ষ নদ' মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত সোনেট বা চতুর্দশপদী কবিতা। কবি প্রবাস জীবনে থাকাকালীন শৈশবের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের কথা গভীরভাবে স্মরণ করেছেন। সুদূর প্রবাসে বসেও তিনি নদের কলকল ধ্বনি অনুভব করেন। এই কবিতায় কবির গভীর স্বদেশপ্রেম, প্রবাসবেদনা এবং জন্মভূমির প্রতি আকুল ব্যাকুলতা অত্যন্ত নিখুঁতভাবে ফুটে উঠেছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
শুভ জন্মদিন! 🎈
আনহার কবিতা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম