তোমার মাটিতে আঁকা
আমার শরীর
চুলের অরণ্যে ছায়া,
রৌদ্র তোমার আমি দেহের সীমায়।
তুমি চোখ খোলো
তোমার চোখের কালো জলে
দেখো আমি খেলা করি মাছ
কোথায় ভাসাবে তুমি
কোথায় খুঁড়বে কালো গোর
সমগ্র মাটিতে দেখো
ছেয়ে যাবে আমার শরীর;
যা চাও আমাকে তুমি
পাখি বলো পাখি
মেঘ বলো মেঘ
তুমি যদি মেলে ধরো তোমার শরীর
আমরা দুজনে হই পাথর খোদাই
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম