বেঁচে আছি এই তো আনন্দ, এই
আনন্দের জন্য আমি
সবকিছু মাথা পেতে নেবো,
যে কোনো দুঃখ, যে কোনো শাস্তি-
শুধু এই ভোরের একটু আলো দ্যাখার
জন্য
আমি পথের ভিক্ষুক হতে রাজি
এই যে গোলাপ ফুলটির
দিকে যতোক্ষণ খুশি
তাকিয়ে থাকতে পারি
এই সুখে আমি হাসিমুখে সব দুঃখ-
মাথা পেতে নেবো।
বেঁচে আছি এই তো আনন্দ, এই
আনন্দের কাছে
কোনো দুঃখই কিছু নয়
এই নির্বাসন, এই শাস্তি, এই
দ্বীপান্তর;
এই মেঘ, এই ঝুম বৃষ্টি, এই
শিশিরের শব্দের জন্য
আমি সহস্র বছরের কারাদন্ড-
মাথায় নিয়েও বেঁচে থাকতে চাই,
বেঁচে আছি এই তো আনন্দ, এই
আনন্দে সব
আঘাত আমি মাথা পেতে নেবো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম