বহুদিন ভালোবাসাহীন, বহুদিন
উথালপাথাল
বহুদিন কারো হাত পড়েনি কপালে
বহুদিন চোখের অশ্রু কেউ মোছায়নি আর;
বহুদিন দুর দ্বীপে বহুদিন একা
নির্বাসনে
একফোঁটা দেয়নি তৃষ্ণার জল কেউ
বহুদিন কেউ পাঠায়নি একখানি
নীলবর্ণ খাম,
বহুদিন ভালোবাসাহীন,বহুদিন
এলোমেলো।
বহুদিন বুকের ভেতরে এই খাঁ খাঁ গ্রীষ্মকাল
দীর্ঘ গুমোট
একবিন্দু জল দেয়নি কেউ সস্নেহে
বহুদিন কোনো হাত এই হাতে
স্পর্শ করেনি,
বহুদিন শুষ্ক পড়ে আছে এই বুক।
বহুদিন ভালোবাসাহীন,বহুদিন
উথালপাথাল
বহুদিন শোঁ শোঁ চৈত্রের বাতাস;
বহুদিন একটিও নীলখাম নেই,একটি হলুদ
পাখি নেই,
বহুদিন মাথার উপরে নেই কোনো স্নেহচ্ছায়া
কারো চঞ্চল চাহনি নেই বহুদিন, দুর
হাতছানি নেই
বহুদিন ভালোবাসাহীন, মাতৃস্নেহহীন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী