এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর
… কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।
কবিতা — এক কোটি বছর তোমাকে দেখি না
বুধবার, ১১ অক্টোবর ২০২৩
প্রেমের কবিতা
৩০৮২
এআই বিশ্লেষণ (মূলভাব)
'এক কোটি বছর তোমাকে দেখি না' কবি হেলাল হাফিজের একটি কালজয়ী প্রেমের কবিতা। এতে প্রিয়তমাকে একনজর দেখার তীব্র ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। ভালোবাসার মানুষের দেখা পাওয়ার আশায় কবি দামোদর নদী সাঁতরে পার হওয়া, কারার প্রাচীর ডিঙানো কিংবা উত্তপ্ত মরুভূমি অতিক্রমের মতো সব দুর্গম বাধা পার হতে প্রস্তুত। এই কবিতাটি প্রেম, বিরহ ও তীব্র অপেক্ষার এক অনন্য প্রকাশ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম