বড্ড অগোছালো, এলোমেলো সময়গুলি আজকাল
যেন একেবারে বেতাল-বেহাল
রূপে দাঁড়িয়ে গেছে রীতিমত আমার বিপরীতে;
কোনভাবেই তারা আর ভাবনার সাথে
সিংক্রোনাইজড হয় না,
তাইতো শত বায়না,
শত চেষ্টাতেও আধোফোটা শব্দগুলো আমার
কোন সুগন্ধি কবিতা হয়ে ওঠে না আর;
একটা ‘নিছক’ কথামালা রূপেই থেকে যায়…
তারা কেবলই একটি ষোলকলায়
পূর্ণ চিত্র থেকে
বন্চিত করে দুচোখের তারাকে;
তারা মগজের নাগরদোলায় আর রিদম তোলে না;
কিছু কথা বলে বলে- আবার বলে না…
শব্দগুলো কেমন যেন নিজের থেকে বিকৃত হয়ে যায়
কবির রাডারের বাইরে যেয়ে এক টক্সিক হাওয়ায়…
হায়! জীবন, হায়! জীবনের কবিতা,
হায়! কবিতার শব্দ-আত্মা…
দিশেহারা সময়ের চাবুকে,
আর মাতাল পাখিদের চোরা-চাহনিতে
জীবন যেন আজ বেতাল-বেহাল এই আকাল-কালে!
চে’ এর আত্মাধারী বিদ্রোহী শব্দের জালে
আটকা পড়ে জীবনের কবিতা তাই যেন বে-আবরুর জাতক
হয়ে গেছে একেবারে, কবি আজ তাই কেবলই শব্দের ঘাতক…
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম