অনেকগুলি দিশেহারা মানুষ বাঁধিয়েছে হট্টগোল;
কেহই পথ খুঁজে পায় না!
-অবস্থা বেগতিক বিদঘুটে
জ্ঞানের গরিমার বৈভবের ওম বুঝি সকলের
একেবারে নেতিয়ে পড়েছে আজ বেহাল দশার মুকুটে!
ধ্রুবতারাও বুঝি দিশেহারা হয়ে গেছে এই আকাল সময়ে,
তাই সে মাথায় নিয়ে ব্যর্থতার সব দায়ভার
স্বেচ্ছায় হতে চায় আজ দিগন্তর!
ওদিকে গেরুয়া মোড়কে কতিপয় বাউল দেখি-
আছে বেশ ফুর্তিতে স্বস্তিতে
যারযার পৃথিবীতে…..
তারা আজ স্বপ্ন দেখে-স্বপ্ন দেখায়;
দুহাতে দিশার আলো ছড়ায়
দিকেদিকে-সবখানে……
তবে কি এবার সকলেই স্থিত হবে, দিশা খুঁজে পাবে
নির্ঝন্ঝাট গেরুয়ার টানে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম