আমিওতো আঁকতে পারি ধ্রুপদী সুধীনের প্রতিকৃতি
গড়তে পারি শব্দের কঙ্করে বিষ্ণুর ক্ল্যাসিকাল আকার
প্রেমের ফুলমতির এক পারিজাত-পাঁপড়ির তাজমহল,
তাও বানাতে পারি কেননা, আমি তো রঙধনু-প্রেমের রঙের
এক সাহসী কবিতার মেকার।
শুধু ভাবি-এই বহুমুখী সম্পর্কের জটিল চরাচরে কিভাবে আঁকব বল-
ঐন্দ্র্যজালিক কুয়াশার ধ্রুপদী পতনসহ
এক অদৃশ্য যমুনার বয়েচলা গতিপথ, নিস্তব্ধ চলাচল?
জানি সেখানে থাকবে না গাঙচিল-চিত্রকলা,
লাল কাঁকড়ার ছুটোছুটি, শালিকের লুটোপুটি
সেখানে থাকবে কি আদৌ কোন জীবনের যমুনা
কিংবা আটপৌরে যাপনের জল?
(সম্পূর্ণ রূপক)
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম