জীবনী
Jiboni
প্রথম পাতাটি- শূন্য
কেননা, পর্ণমোচী বৃক্ষ এক-
পড়েছে মাঘের সন্ন্যাসীর করাল গ্রাসে……
সারা বাকল জুড়ে এক বিফল বিপ্লবের গ্রাফিতির আলখেল্লা!
অতঃপর অ-নে-ক গুলো পাতা
এক প্রলম্বিত কুয়াশা-কুজ্ঝটিকা-কুহেলিকার
নিঃছিদ্র চাদরে ঢাকা…….
শেষ পাতাটিতে এক প্রাণঘাতী ক্যান্সার; দুচোখ
রাঙিয়ে আছে…..
এমনও তো অজস্র জীবন আছে তারকার মেলায়,
কেউ কেউ শুকতারা বটে…..
তারও কি জ্যোৎস্না-জীবনী হয়!
তাই ভাবছি…….
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম