এই দুর্বিসহ খরার দিনে কবির মতো ধৈর্য ধরে
কে তুমি অহেতুক তোমার কবিতা খোঁজো?
নিঃশ্বাস টানটান, কথারা নেতিয়ে পড়ে
দুচক্ষু কেবলই রক্তবমি করে
তুমি ছাড়ো আজ এই ভাবের পাঁচালী
দোহাই তোমার, আগে জীবন বোঝো
জীবন হারানো এই তমসার মাঝে
কে তুমি অহেতুক তোমার কবিতা খোঁজো?
বিশ্বাস টলে গেছে, সম্পর্ক গেছে মরে
স্বার্থের যুদ্ধ দেখে নিসর্গ ভ্রূকুটি করে
এই ছন্নছাড়া গদ্য-নিবাসে বসে আনমনে
মিছে কেন আজ ছন্দ-শরাবে মজো
প্রতারক সময়ের এই হটকারি ক্ষণে
কে তুমি অহেতুক তোমার কবিতা খোঁজো?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন