বিবেকের কাছে নিষিদ্ধ দৃশ্য দেখেদেখে দুচোখে ছানি পড়েছে
তাই এখন আর কিছুই দেখি না, দেখতেও চাই না
রুচিতে বড্ড বাধে, এমন অশব্দের ক্যাচাল শুনেশুনে কানের পর্দা পুরু হয়ে গেছে
তাই এখন আর কিছুই শুনি না, খোদার কসম আর শুনতেও চাই না
চাই না, চাই না, চাই না
এখন আমি দেখতে চাই শুধু এই বেজন্মা দৃশ্যের মরণ
আমি চাই এই পুরাতন দৃষ্টিকটু অতিনাটকের কমপ্লিট শাটডাউন
আমি দেখতে চাই এই জারজ অশব্দের ক্যাচালের এক সমাপ্ত শেষ
আমি দুচোখ ভোরে দেখতে চাই, খোদার কসম আমি দেখতে চাই -
শুধুই একটি নির্ভেজাল জনতার বাংলাদেশ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন