বহে বালুঝড়, তাই থাকি সদা দুচোখ বুজে
কোথায় মুক্তা মানিক আছে, দেখিনাকো খুঁজে
শুধু অনুভব করি আধোঘুম আধোজাগা সত্তায়-
আছে বিশ্বস্ত মাটি এখনো দুপায়ের তলায়;
ভালোবাসার শক্ত ঘাঁটি আবার হবে সেথায়
চারিদিকে দেখি- কেবলই মাটির অস্থিরতায়
শুধু যে মানুষ ভাঙে, আর কেবলই স্বপ্ন ভাঙে
মানুষের গড়া নগর-বন্দর সবই যায় গাঙে…..
তারপরও মানুষ আছে, দেখি আছে মাটি
তারপরও জীবন খাঁটি, ভালোবাসা খাঁটি!
তাই আমি, জীবন ও মাটির ঠিক মাঝামাঝি-
উটপাখির মতো স্বভাবজাত স্বভাবে আজি
নিশ্চিত বিশ্বাসে কেবলই থাকি মুখ গুঁজে
কী আছে, কী নাই আমার- দেখি নাকো খুঁজে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন