আমি আমার জনকের নাম ভুলে যেতে চাই এখন…
একেবারে সুগন্ধ বিহীন, চেকার্ড-বৃত্ত-শূন্য হয়ে ঠিক কেন্দ্রে
এক টুকরো মৃত্তিকার পরে উবু হয়ে পড়ে আছে সারাটি জীবন,
এক দুঃখ-বিলাসী মন…
এই দশাহীন দুঃখ-বিলাসিতার শূন্য-ভারী
লেগাসীর অদৃশ্য এক সুতায় ঝুলে আছি আমি একেবারে চিৎ হয়ে
এতটা জীবন মৃত্তিকা ও শূন্যের মাঝামাঝি কোথাও,
আরেক হতাশাবাদী নিভৃতচারি…
শত কষ্ট করেও মৃত্তিকা ছুঁতে পারিনি,
হাজার চেষ্টায়ও কোনিদন স্বপ্ন-চাঁদের নাগাল পাইনি,
কেননা, আমিতো একেবারে শূন্য-জাত এক শূন্য-উৎপাদক!
আমি যার জনক, সেওতো অনুরূপ সংগাহীনতার এক স্বপ্ন-ঘাতক!
আমারই লেগাসীর আরেক অদৃশ্য সুতায়
ঝুলে আছে একেবারেই শুরু থেকে; সংগাহীনতার দশায়-
সুগন্ধ বিহীন অবর্ণের এক ছন্নছাড়া জীবনের বেড়ে ওঠা আর কি!
সেও কি তবে তার জনকের নাম ভুলে যেতে চায়!
কেননা, সেও তো নিয়েছে এই আজব চরাচরের এক বুনো
অভিজ্ঞতার পাঠ- নীল রক্ত আর চেকার্ড বিত্ত ছাড়া সবই শূন্য
শুন্য প্লাস শূন্য তো শূন্যই থেকে যায়…
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন