সময়-সিদ্ধ এ জীবন, যা কিনা ঘটনা-অণুঘটনায়
দিব্যি মেঘের মত মুখরিত, আজ অনায়াসে বুঝে গেল-
কবিতার ভাষা এতটা সাবলীল!
ঠিক যেন কুয়াশার ধ্রুপদী পতন।
জীবনের ভাষা! অবশ্যই নয়;
ঘাত-প্রতিঘাত, নাদ-নিনাদের সারগাম বলে দেয়-
জীবন ও সময় আজ কতটা মুখোমুখি!
কবিতার স্বপ্নের অবচেতন-অবগাহন
ছন্দের জল-জবা নদীতে যখন জুড়ায় তোমার আমার চোখ-
এমন সাবলীল ভাষা কোন দেহে দেখেছ কবে!
জানি কোথাও পাবে না…..
অনুরাগের ছোঁয়া, প্রেমের শরম কিংবা কচিমুখের
আধো-আধো বোলেও…..
এ যে বড্ড অপৌরষীয় বটে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন