সকালের রং দেখি না, সন্ধ্যার আবির!
তাও না, বাতাস গায়ে মাখি না
ধুলির চাদর গায়ে অণুজীবের সাথে সরল চলা….
জীবন হারিয়ে গেছে যাপনের কানাগলিতে
তবুও শুনতে হয় - শান্তিতে আছি!
তবুও মানতে হয় - শান্তিতে আছি!
এখানে সত্য ও মিথ্যা সকলই মুখোশধারী-
মিলেমিশে একাট্টা; সকলে সুযোগ খোঁজে
রাত ও দিন এখানে একাকার এক বিদঘুটে মিশেল রঙে;
ঘরটাই আলোকিত, বাহির পুরাটাই কুয়াশাচ্ছন্ন
তবুও শুনতে হয় - শান্তিতে আছি!
তবুও মানতে হয় - শান্তিতে আছি!
এখানে একেএকে দুই নয়, দুয়েদুয়ে চারও না
এখানে মান্য গণ্য নয়, গণ্য ছোট্টরা;
কেননা, তারা বন্য, সর্ব-শালী। তারাই অনন্য।
এখানে ঘরের বাহির পুরাটাই নরক যেন
তবুও শুনতে হয় - শান্তিতে আছি!
তবুও মানতে হয় - শান্তিতে আছি!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম