শিক্ষিত হোক আর স্বশিক্ষিতই হোক, যারা চেকার্ড ভাবনায়
টেকসই তুখোড়, শেষতক তারা সকলেই নিশ্চিত জেনে যায়-
সত্যটা কী; কিসের সামনে কী, কী আছে কিসের পেছনে,
শুধু কেউ বলে না; রাখে মনে মনে…
যে বলে সে বন্য শিকারের মতো ঘাটেঘাটে বিপন্ন হয়
যে বলে না, সে হয় ছদ্মবেশী- অভিনয়
তার জীবনের ছল…
আনন্দ-নিরানন্দ, দুঃখ-উল্লাস, হাসি-কান্নার জল
সবই অবিকল
সেই ছদ্মবেশী সত্যের খোলস…
সত্যের বাইরে সত্য, মুখোশের ভেতরে মুখোশ…
এ-ই তো জীবন, এ-ই তো সত্য- ফানুসের মতো
এ-ই তো যত ছদ্মবেশী জীবনের ঢেকে রাখা ক্ষত…
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি