কবিতা - সব সত‍্য ছদ্মবেশী

মোঃ আব্দুল মজিদ এনডিসি
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ বিবিধ কবিতা, রূপক কবিতা

শিক্ষিত হোক আর স্বশিক্ষিতই হোক, যারা চেকার্ড ভাবনায়
টেকসই তুখোড়, শেষতক তারা সকলেই নিশ্চিত জেনে যায়-
সত্যটা কী; কিসের সামনে কী, কী আছে কিসের পেছনে,
শুধু কেউ বলে না; রাখে মনে মনে…

যে বলে সে বন‍্য শিকারের মতো ঘাটেঘাটে বিপন্ন হয়
যে বলে না, সে হয় ছদ্মবেশী- অভিনয়
তার জীবনের ছল…

আনন্দ-নিরানন্দ, দুঃখ-উল্লাস, হাসি-কান্নার জল
সবই অবিকল
সেই ছদ্মবেশী সত্যের খোলস…

সত্যের বাইরে সত্য, মুখোশের ভেতরে মুখোশ…

এ-ই তো জীবন, এ-ই তো সত‍্য- ফানুসের মতো
এ-ই তো যত ছদ্মবেশী জীবনের ঢেকে রাখা ক্ষত…

পরে পড়বো

মন্তব্য করুন