প্রকৃতির মত ওরাই তো নিপুন হাতে-মগজে-জীবনীশক্তিতে
সবকিছু ব্যালেন্স করে- তাইতো এই বাহারি ঝলকে
বিলাস-ফোঁয়ারা আকাশের পানে
রোদ-বৃষ্টি-ওরা এক জমজমাট বান্ধব-মেলা!
তারা শক্তি সাহসের নিবেদিত যোগানদার
তারা কেউ কারে উপহাস করে না, কিংবা মানুষের মতো অবহেলা
তোমরা তো আশিষপুষ্ট; গগন-চুম্বী অট্টালিকা হয়ে
বেমালুম ভিত্তি ভুলে যাও, যেখানে বলি হয়ে আছে ওদের স্বপ্নরা
রক্ত রূপান্তরিত ঘামেদের সাথে
বিধাতা আর বৈভব বুঝি পরস্পর ভেদী দুটি প্রবৃদ্ধ কোণ,
ব্যবধান যার বড্ড ঋণাত্বক কিছু-যা ওরাই
কেবলই ওরাই
দুয়ের মাঝামাঝি জিরো পয়েন্টে আমি এক মানুষ পথিক;
‘শূন্যের উপর পূর্ণমহল’ কবিতাখানি লেখা ছাড়া-
আমার কী বা করার আছে আজ?
(১মে ২০২৫, ঢাকা)
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন