গেলাম কথাবলা মানুষের কাছে; কেমন যেন গাছাড়া ভাব!
সহজে কেউ কথা বলে না, চাইতেও আপত্তি
ভাবি- তবে তাদেরও কি বোবার মত সিন্ডিকেট আছে!
অতঃপর গেলাম মানুষের বাজারে;
সবদিকে রীতিমত এ্যাবসার্ড অবস্থা, গুমোটও বটে!
সবাই একসাথে রা বলে, ইচ্ছা হলে ফের বলে না,
বুঝি চাইতেও মানা!
এটাই বুঝি সিন্ডিকেটের আসল দশা!
এবার গেলাম আমি প্রকৃতির কাছে; কেউ যেন ফিরে চায় না
ফুল-লতা-পাতা, বৃক্ষ-বনানী-নদী, অমানুষ প্রাণি-পাখি
আলো-আঁধার-কুয়াশা-বৃষ্টির জল
রবি-শশী-তারকার দল-
কেউই কথা বলেনা; আমি যেন সকলের অচেনা…
তাই ভাবি- আমি কি তবে প্রকৃতির কেউ-ই নই!
অথচ, তারা যখন বিগড়ে যায়, একসাথে বিগড়ে যায়
বুঝেছি, তাদেরও শক্ত সিন্ডিকেট আছে…
শেষে গেলাম কবিতার মেলায়; ও মা! এ কী দেখলাম-
এখানে লাল-নীল-সাদা-কালো ভাবনার প্রকাশের
গুচ্ছ গুচ্ছ সিন্ডিকেশন!
আমি ঠোঁট খুললাম, হাত নাড়লাম; সকলেই প্রতিক্রিয়াহীন!
তারা সকলেই নিজেদের মাঝে ব্যস্ত!
বুঝেছি-এখানেও শক্ত সিন্ডিকেট! কাজ হবে না…
তাই, ভাবছি আর ভাবছি-
এর লাইসেন্স কৌশল কী!
…. …. …. …. …. …. ..
ইয়েস! আমি তা পেয়েছি! পেয়েছি! পেয়েছি!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন