মল্লিকা সেনগুপ্ত

কবিতা - বলি

মল্লিকা সেনগুপ্ত
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

একটি মশাল জ্বলে উঠেছে তখন স্তব্ধ রাতে।

পাহাড়ের অন্য দিক থেকে বেজে উঠেছিল ঢাক,

আর ভোর হয়ে আসতেই, কাদা আর জলে যাকে

চাষির মুখের মতো মনে হয়-সেই মাঠ পার

হয়ে নদীটির ধারে পৌঁছতে চাইছে দুটি শিশু

কী আছে নদীর ধারে! নিমগাছ, উড়ে আসা শাড়ি…

পরে পড়বো
৬৫
মন্তব্য করতে ক্লিক করুন