মানস মন্ডল

কবিতা - বেদনার আশ্রয়

মানস মন্ডল
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

আনন্দ তো চঞ্চল অতিথি, আসে আর হারায়,
কিন্তু কষ্ট? সে তো চিরস্থায়ী ছায়া হয়ে যায়।
নিদ্রাহীন রাতের গভীরতায় সে পাশে বসে,
ধীরে ধীরে হাত বুলিয়ে দেয়, নিঃশব্দে হাসে।

প্রহরের শেষে যেই কান্না রয়ে যায় অশ্রুতে,
সেই তো শান্তি এনে দেয় বিস্মৃতির ঘুমপটে।
জীবনের সাথে তার এক নিঃশব্দ সন্ধি,
যেখানে ব্যথাই আমার সবচেয়ে বেসি শান্তি।

পরে পড়বো
৪৭
মন্তব্য করতে ক্লিক করুন