দ্যাখো আজ অনেকদিন পর এমন মেঘ করল ,
হাওয়া দিলো পাগল পাগল , মাটির ভেতর থেকে
ঝাঁপিয়ে বেরিয়ে এলো অদ্ভুত সোঁদা গন্ধটা ,
তাও কেন তোমার মনে পড়লো না গো , আমার কথা ?
এই যে বৃষ্টি নামলো , ওই যে পশ্চিমের মাঠ উঠলো
ধোঁয়া হয়ে জলেক ঝাপটায় , আকাশ কাঁপিয়ে দিল বাজ
তুমি বুঝি এখনও বুঝলে না , এ আয়োজন কিসের জন্যে ?
দ্যাখো বৃষ্টি বেড়েই চলেছে । বান ডাকবে ,বান ডাকবে ,
সোনা আমিও যদি আর একটু কষ্ট পেতে পারি,
আরও আরও আরও একটু ভয় ....
ততদিনে , ততদিনে নিশ্চয়ই তোমার মনে পড়ে যাবে ......
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
রবীন্দ্রনাথ ঠাকুর