কবিতা — ঘর

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ অন্যান্য কবিতা

“ঘর বলতে ছায়ায় ঘেরা বাড়ি,
দুয়োর খুলে উঠোনে পা পড়ে-
ঘর বলতে ফিরব তাড়াতাড়ি,
ঘর বলতে তোমায় মনে পড়ে।
ঘর বলতে মাঠের পরে মাঠ
আলের ধারে রোদ মেলেছে পা,
দিঘির কোলে ভাঙা শানের ঘাট-
ভাত রেঁধেছি,নাইতে যাবে না?
ঘর বলতে সন্ধ্যে নেমে এলে
পিদিম জ্বেলে বসব পাশাপাশি-
নিঝুম পাড়া,আটটা বেজে গেলে
দূরের থেকে শুনব রেলের বাঁশি।
ঘর বলতে সমস্ত রাত ধরে
ঘুমের চেয়েও নিবিড় ভালোবাসা,
ঘর বলতে তোমার দু’চোখ ভরে
স্বপ্নগুলো কুড়িয়ে নিয়ে আসা।
ঘর বলতে এসব খুঁটিনাটি
ঘর বলতে আকাশ থেকে ভূমি-
একদিকে পথ,বিষম হাঁটাহাঁটি
পথের শেষে,ঘর বলতে—তুমি।”…

২২১৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্যসমূহ

  1. সন্তোষ বন্দ্যোপাধ্যায় - শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

    দারুণ একটি উপস্থাপনা। খুব ভালো লাগলো।

    উত্তর দিন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা