মন্দাক্রান্তা সেন

কবিতা - কলঘরে

মন্দাক্রান্তা সেন
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ বিবিধ কবিতা

কলঘরের আয়নায় আমার মুখ দেখছি
কোনওকিছু জায়গায় নেই
টিপ, চোখ, চোখের পাতা, ঠোঁট
তুমি প্রথমদিন দেখেছিলে যেখানে যা
তুমি বহুদিন রেখেছিলে যেখানে হাত
কিছু ঠিক নেই
এখন আমি ঠোঁট দিয়ে দেখি, চোখের মধ্যে
জিভ কিলবিল করে
কলঘরের আয়নায় আমি শরীর দেখছি
সর্বাঙ্গে দাঁত আর নখ
যেখানে তারা এতদিন ছিল না কোথাও
অন্তত দু’বছর আগে, কী অদ্ভুত!
দু’বছর আগে আমি তোমার সাথে প্রথম শুয়েছি
সময়ের ঠিক নেই
শরীর জাগে, শোয়, ঘুমোয় না একটুও
কলঘরের আয়নায় আমি ঘড়ি দেখছি
ঠিক এই সময়টায় শরীরের মনখারাপ করে।

পরে পড়বো
৩৮১
মন্তব্য করতে ক্লিক করুন