মন্দাক্রান্তা সেন

কবিতা - পূরবী

মন্দাক্রান্তা সেন
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ অন্যান্য কবিতা

একটি পাতা ঝরে গেল,
সন্ধ্যা এসে দাঁড়ালো দুয়ারে।
ভেতরে তখন তুমি অন্যমনা, নিমগ্ন, একাকী,
সুরে সুরে একখানা ভাসমান আসন বুনেছ
কে জানে কাহার তরে!
তুমি তার নামও কি জানো না?
জানে না সন্ধ্যাও, তাই থমকে আছে দুয়ারের পাশে
ভেতরে ঢুকছে না, তার পায়ে পায়ে ধুলো,
শুকনো পাতা…

কান্নায় পূরবী লাগল, কে জানে কাহার তরে একা
একা ঘর একা বাড়ি একা একা এমন বিস্তার…

সন্ধ্যা তাকে ছুঁতে চেয়ে,
রবাহূত,
মধ্যমে দাঁড়ালো

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন