মারজুক রাসেল

কবিতা - জঙ্গলগ্রহ

মারজুক রাসেল
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ রম্য কবিতা

একটা খাঁচা দীর্ঘদিন পোষার পর উড়ে গিয়েছিল।
শিকল পুষলাম–টিকল না;
দড়ি পুষলাম–সে-ও চলে গেল।…
এরপর একটা ঘড়ি পুষলাম, বুনো–
চব্বিশটা-ডিম-পাড়া-শেষ-করে তা দিয়ে যাচ্ছে।

পরে পড়বো
৩৬০
মন্তব্য করতে ক্লিক করুন