শীতের নীরবতায় মনের কোণের সমঝোতায়
এক মুঠো চাঁদের আলোয়
বেলকুনিতে দাড়িয়ে এক অদৃশ্য টানে
আকাশ পানে কি তুমি আমায় খোঁজো গোপনে!
নাকি প্রকাশ্য দিবালোকে তোমার মনের অরণ্যে আমাকে লুকিয়েছো!
নাকি ধরে নেবো সব কিছু শুধু সময়ের পরিক্রমায় হারিয়ে ফেলেছো!
নাকি আমার জন্য তীব্র অপেক্ষা নিয়ে এক কাপ গরম চায়ের পানি শীতল করে ফেলেছো!
নাকি আমার জন্য লাল রঙের গোলাপ তুমি সযত্নে শুকিয়ে ফেলেছো!
নাকি আমি আসবো ভেবে তুমি আমার জন্য এক আকাশ পরিমান ভালোবাসা মনের ডিপ ফ্রিজে রেখেছো!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন