মোঃ তারেক আনোয়ার

কবিতা - এতিমের দোয়া

মোঃ তারেক আনোয়ার
রবিবার, ১৫ মার্চ ২০২৬ বিরহের কবিতা

জানি না আমি মায়ের আদর কাকে বলে,
মনে নেই কবে ছিলাম আমি মায়ের কোলে।

জ্ঞান আমার হয়েছে যেদিন থেকে,
অবিরাম কেঁদেছি শুধু মায়ের কথা ভেবে।

সুখে আছে কি সে আমায় একা রেখে?
মুখ ফিরিয়ে নেয় সবাই আমায় দেখে।

আমার কষ্ট আমি বুঝি, কেউ তো বুঝে না,
“খোকা আমার কোই?” বলে কেউ তো খোঁজে না।

রাত জেগে খুঁজি আমি আমার মায়ের তারা,
সকল স্বর্গসুখ তাদের, জানি—মায়ের কোলে যারা।

আমার মায়ের তারা দেখে ডাকি আমি “মা” বলে,
শত মিনতি করি—আকাশ ছেড়ে মা আমার আয় চলে।

চাই না কিছু, রাখবি শুধু তোর আঁচলে,
স্বর্গসুখ পাবো আমি ডাকবি যখন “খোকা” বলে।

জানতে চাই মা, কেমন হয় তোর হাতের ছোঁয়া?
কবুল করো বিধি, ফিরিও না তুমি নাকি এতিমের দোয়া?

তুমি তো জানো বিধি, কত কষ্ট বুকে আমার আছে,
মা-কে ফিরিয়ে দাও, না হয় আমাকেই নাও মায়ের কাছে।

পরে পড়বো
১২০
মন্তব্য করতে ক্লিক করুন