সত্যি বলছি ভালবাসার কোন ইচ্ছে ছিলো না
চেয়ে ছিলাম তোমার চোখের গভীরতা জানতে,
বুঝতে পারিনি হারিয়ে গেলো মন, মনেরই অজান্তে।
সত্যি বলছি রাত জাগার কোন ইচ্ছে ছিলো না
চেয়ে ছিলাম কিছু সুখের স্বপ্ন সাজাতে,
বুঝতে পারিনি পড়ে গেলাম শ্যাম বালিকার মায়াতে।
সত্যি বলছি পাগল হওয়ার কোন ইচ্ছে ছিলো না
চেয়ে ছিলাম তোমায় ভেবে কিছু সময় কাটাতে,
বুঝতে পারিনি আসলো জোয়ার মনের ভাটাতে।
সত্যি বলছি নিজেকে হারানোর কোন ইচ্ছে ছিলো না
চেয়ে ছিলাম তোমায় নিয়ে কিছু পথ হাটতে,
বুঝতে পারিনি মন চাবে তোমার বুকে মাথা রাখতে।
সত্যি বলছি মুগ্ধ হওয়ার কোন ইচ্ছে ছিলো না,
চেয়ে ছিলাম হাসি ফোটাতে তোমার মুখে ,
বুঝতে পারিনি কেন মন আনন্দিত হলো তোমার সুখে।
সত্যি বলছি কবিতা লেখার কোন ইচ্ছে ছিলো না
চেয়ে ছিলাম কিছু শব্দ তোমার জন্য লিখতে,
বুঝতে পারিনি সময় লাগলো না ভালবাসা শিখতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন