আমি দেখতে চাই গো খোদা,
আমার নবীর পবিত্র রাওজা,
জীবন আমার ধন্য হয়ে যাবে,
নবীর উম্মতে নাম আমার গন্য হয়ে যাবে।
স্বর্গ জড়িত সেই মদিনাতে যাব আমি, ভাবি দিনে রাতে,
পড়ে রবো আমি নবীর চরণে, ধন্য হব সেথায় হলে মরণে।
নবীর রওজার ওই মাটির ঘ্রাণে,মুগ্ধতা ছুঁয়ে যাবে আমার প্রাণে,
দরুদ ও সালাম পড়ে তাকে শোনাবো,
মনের দুঃখ যত নবীকে জানাবো।
আমার নবী আমার ব্যথা বুঝবে,
জানি সেখানেই আমার সকল ব্যথা ঘুচবে,
আমার ভালোবাসার কথা নবীকে জানাবো,
যদি থাকেন নারাজ খোদা থাকে মানাবো।
যে নবীর সে আমার খোদাই তো বলেছেন,
মক্কার মক্কা তিনি মদিনাকে করেছেন,
মদিনার মাটিতে দাঁড়িয়ে হাত দুটো বাড়িয়ে,
রাসুলুল্লাহ (সাঃ) বলে ডাকবো।
আমার আছে যত পাপ, করবেন মাফ, অনুশোচনায় কাঁদবো,
দাঁড়িয়ে নবীর রওজার কাছে চাইবো আমি আল্লাহর কাছে।
হাশরের দিন যেন সাক্ষী থাকেন সম্পর্ক আছে আমার নবীর সাথে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী