আমি বিন্দু বিন্দু আবেগ দিয়ে
গড়েছিলাম ভালোবাসার সিন্ধু,
প্রতিটি তরঙ্গের মাঝে ভাসত তোমার নাম,
যেন তুমি আছো শুধু আমারই দিগন্তে।
রাতের নিস্তব্ধতায় ভেসে আসে তোমার ছবি,
সমুদ্রের মতো অসীম
হাত বাড়ালাম তোমার দিকে,
তবুও ছুঁতে পারিনি তোমায়—
দূরত্বের অচেনা সীমারেখায় হারিয়েছ তুমি।
চেষ্টা কম ছিল না,
ভালোবাসা দিয়েছি অগণিত মুহূর্তে,
শোনার মতো ছিল প্রতিটা হৃদস্পন্দন,
কিন্তু তুমি বেঁচে গিয়েছো অন্য ঠিকানায়,
আমার সিন্ধু শুকিয়ে গেছে,
শুধু বেদনার নোনা জলরাশি বাকি আছে।
আমি শোনার চেষ্টা করেছি তোমার হাসি,
ছোট ছোট শব্দে খুঁজেছি তোমার নিঃশ্বাস,
শুধু প্রমাণ করতে চেয়েছি—
যে চেষ্টা আমার কম ছিল না,
আমার ভালোবাসা ছিল সিন্ধু পরিমাণ।
– আতিকুর রহমান
– ৩০ অক্টোবর, ২০২৫।

মন্তব্য করতে ক্লিক করুন