কবিতা — আজ অসুখকের দিন রাত

আজ অসুখকের দিন রাত
– মিহির চৌধুরী ইমন

আজ অসুখকের দিন –
আজ অসুখকের রাত !
– ক্ষুধার্ত ডাইনীর মত হাঁ করে সামনে যা পেলো সব’ই নিলো
বাগানের সাজানু গোলাপ ছিঁড়ে কবির কবিতা
কর্মস্থল খালি করে শ্রমিকের শ্রম !
– অথচ দিনমজুরের চোখের অশ্রু নিলো না
– নিলো না ক্ষুধার্ত শিশুটার কান্না
আজকে অসুখকের দিন-রাত।

কোমর বাঁকিয়ে যে তৃপ্তির হাসি হাসে মৃত মানুষের
সংখ্যা গুনে গুনে আজকের অসুখ।

আজ অসুখের দিন-
আজ অসুখের রাত!
দেশের অর্থনীতি নিলো মানুষের প্রাণ নিলো
আমার কবিতার পাণ্ডুলিপি ছিঁড়ে- স্বাধীনতা
দিনমজুরের রুটি রোজগার সব’ই নিলো!
অথচ আমাদের দুঃখ নিলো না।
——২২ বৈশাখ ১৪২৭ গ্রীষ্ম

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা