কবিতা — ভালোবাসার নাম

শুক্রবার, ২৬ জুন ২০২৬ প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা

ভালোবাসার নাম
– মিহির চৌধুরী ইমন

তুমি নৌকা বানালে।
আমি বললাম কাগজের,
তুমি বললে ভালোবাসার নাম লিখ
জলে ভাসাবো!
আমি বললাম ডুবে যাবে
তুমি বললে তবুও
আমি লিখলাম!
তুমি জলে ভাসালে
আমাদের চোখের সামনে’ই ডুবে গেলে
আমি তোমার দিকে তাকালাম!
তুমি বললে আজ পৃথিবীর সমস্ত জলকে
জানিয়ে দিলাম –
তোমার আমার ভালোবাসার কথা।

৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা