তাকে বলেছিলাম,
ভালোবেসে যদি একবার তোমার পায়ের কাছে মাথা রাখার সুযোগ দাও-
শহর ভরতি
মানুষের সামনেও তোমার পা চেটে দেব পোষা
কুকুরের মতো, ধসে যাবার আগ মুহূর্তে
তোমাকে পাহারা
দিতে দিতে
নিজেকে নিঃশেষ করব, নিজস্ব
সত্তাকে ভেঙেচুরে
মিটিয়ে দেব তোমার
জন্মকর্মের বৈধ
সাধনা...
সে হাসতে হাসতে বলেছিল,
তোমার যেজীবন আমাকে পরিতৃপ্ত করতে পারেনি,
দিতে পারেনি একজন সুদর্শন সুপুরুষের
অথেনটিক স্বাদ, হতে পারেনি
একটি উদ্ভাসিত ও প্রণয়বিদ্ধ
রাতের মজবুত
ভালোবাসা- সে জীবন নিয়ে তুমি
নির্বাসনে যাও, আমাকে ভুলে
গিয়ে দুঃসহবাসে মেতে
ওঠো অন্য কারও
গ্রহে, হে উদ্ভ্রান্ত
যুবক....
২৫/০২/২০২৩ খ্রি.
এম মনজুরুল ইসলাম জনপ্রিয় লেখাগুলো
বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর
৩৫০৯ বার পঠিত
আমাকে হারাতে দিলে খুন হয়ে যাবে তোমার নিজস্ব সভ্যতা
৭৯৭ বার পঠিত
প্রেমিক হতে চাই না, মানুষ হতে চাই আবার
৪১৯ বার পঠিত
সিরিয়াসলি, ওই বেশ্যা বেঁচে থেকে ভালো থাকুক
৪০৩ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ